Site icon Chandpur Probaha | চাঁদপুর প্রবাহ

অবশেষে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু

শরীফুল ইসলাম :
অবশষে অস্থায়ী ক্যাম্পাসে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম উদ্বোধন হতে যাচ্ছে। আগামীকাল শনিবার (২০ মে) আনুষ্ঠানিক যাত্রা শুরু হচ্ছে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের।

এদিন সকাল ১০টায় চাঁদপুর শিল্পকলা একাডেমিতে ওরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠানের মাধ্যমে শুরু হবে বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের শিক্ষা কার্যক্রম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. নাছিম আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

শিল্পকলা একাডেমির বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের শিক্ষা কার্যক্রম উদ্বোধন পর দুপুর ২টায় চাঁদপুর শহরের খলিসাডুলি ওয়াপদা গেট এলাকায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস পরিদর্শনে যাবেন মন্ত্রী। সেখানে বিশ্ববিদ্যালয়ের শুভ উদ্বোধনের ফলক উন্মোচন করবেন তিনি। এ সময় জেলা প্রশাসেনর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, চাঁদপুর প্রেসক্লাব সাংবাদিক ও অন্যান্যরা উপস্থিত থাকবেন।

উল্লেখ্য, তিনটি বিভাগে ৯০জন শিক্ষার্থী নিয়ে শুরু হচ্ছে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম। ২০২২-২৩ শিক্ষাবর্ষে গুচ্ছ পদ্ধতির পরীক্ষায় এই ইউনিটে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ৩০জন, বি ইউনিটে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগে ৩০জন এবং সি ইউনিটে ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগে ৩০জন শিক্ষার্থী ভর্তি করা হয়।

Exit mobile version