Site icon Chandpur Probaha | চাঁদপুর প্রবাহ

আর্জেন্টিার রাষ্ট্রদূতের সাথে এমপি মানিকের শুভেচ্ছা বিনিময় : চাঁদপুরে আসার আমন্ত্রণ

নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত বৃহস্পতিবার সংস্কৃতি প্রতিমন্ত্রীর দপ্তরে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রবাসীকল্যাণ সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক এমপি রাষ্ট্রদূতের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও আর্জেন্টিনার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সাংস্কৃতিক বিনিময় এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। শেখ ফরিদ আহমেদ মানিক তাকে জানান, চাঁদপুর-৩ আসন তথা সমগ্র চাঁদপুর জেলায় আর্জেন্টিনা ফুটবল দলের অসংখ্য ভক্ত রয়েছেন, যারা আর্জেন্টিনাকে হৃদয়ে ধারণ করেন। রাষ্ট্রদূতকে চাঁদপুর সফরের আন্তরিক আমন্ত্রণ জানান শেখ ফরিদ আহমেদ মানিক; যাতে তিনি আমাদের এলাকার মানুষের ভালোবাসা ও আতিথেয়তা কাছ থেকে অনুভব করতে পারেন।

Exit mobile version