Site icon Chandpur Probaha | চাঁদপুর প্রবাহ

চাঁদপুরের হাজীগঞ্জে নিখোঁজের ৫ দিন পর শিশুর লাশ উদ্ধার

গাজী মহিন উদ্দিন :
চাঁদপুরের হাজীগঞ্জে নিখোঁজের ৫ দিন পর শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপর ১টার দিকে উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়নের বকাউল বাড়ির পাশের ডোবা থেকে ওই শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়।

গত ৩০ মার্চ বিকেলে বাড়ির পাশে অন্যান্য শিশুর সাথে খেলার সময় নিখোঁজ হন শিশু জারা (৩)। তার বাবা বিল্লাল হোসেন ঢাকায় একটি প্রাইভেট ফার্মে কর্মরত। তারা স্বপরিবারে বাড়িতে আসলে বিকেলে খেলার সময় নিখোঁজ হয় শিশু জারা।

এ ঘটনায় ওই দিন রাতে হাজীগঞ্জে থানায় নিখোঁজ ডায়েরি (জিডি) করেন শিশুর বাবা মাসুদ আলম। জিডির সূত্র ধরে হাজীগঞ্জ থানার এসআই ইউনুছ কয়েকবার ওই এলাকাসহ বিভিন্ন স্থানে খোঁজখবর নিলেও শিশুটি সন্ধান পাওয়া যায়নি।

শনিবার দুপরে এলাকাবাসি বাড়ির পাশের ডোবায় কচুরিপানার ভেতরে শিশুর লাশুটি ভেসে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে শিশুর লাশ উদ্ধার করে।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুনুর রশিদ জানান, নিখোঁজ শিশুর বাবা হাজীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেছে। সেখানে উল্লেখ করেছেন খেলতে গিয়ে হারিয়ে গেছে। বিষয়টি মাথায় রেখে আমরা তদন্ত করেছি। কিছুক্ষণ পূর্বে খবর পেয়েছি শিশুটির লাশ বাড়ির পাশের ডোবায় ভেসে উঠেছে। মৃতদেহ উদ্ধার করেছি।

Exit mobile version