Site icon Chandpur Probaha | চাঁদপুর প্রবাহ

চাঁদপুরে করোনায় আক্রান্ত বেড়ে ২২৪১ : করোনামুক্ত ১৮৬৬

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরে শনিবার আরো ৬জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদরের ৪জন, হাইমচরের ১জন ও মতলব দক্ষিণের ১জন। একই দিনে করোনা থেকে মুক্ত তথা সুস্থ ঘোষণা করা হয়েছে ৯জনকে। এর মধ্যে চাঁদপুর সদরের ৩জন, মতলব দক্ষিণের ৩জন, মতলব উত্তরের ১জন, শাহরাস্তির ১জন ও হাজীগঞ্জের ১জন।

এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২২৪১জন। এর মধ্যে মৃতের সংখ্যা ৭৬জন। সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানানো হয়েছে। সূত্র জানায়, শনিবার (১৯ সেপ্টেম্বর) চাঁদপুরস্থ ভাষাবীর এম এ ওয়াদুদ আরটি-পিসিআর ল্যাব থেকে মোট ২৪টি রিপোর্ট আসে। এর মধ্যে ৬টি রিপোর্ট করোনা করোনা পজেটিভ। বাকী ১৮টি রিপোর্ট করোনা নেগেটিভ।

চাঁদপুর জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ২২৪১জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ৯০৭জন, ফরিদগঞ্জে ২৫৬জন, মতলব দক্ষিণে ২৪১জন, শাহরাস্তিতে ২১৭জন, হাজীগঞ্জে ১৯৬জন, মতলব উত্তরে ১৯০জন, হাইমচরে ১৫১জন ও কচুয়ায় ৮৩জন।

জেলায় মোট ৭৬জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ২১জন, হাজীগঞ্জে ১৭জন, ফরিদগঞ্জে ১১জন, মতলব উত্তরে ১০জন, শাহরাস্তিতে ৭জন, কচুয়ায় ৬জন, মতলব দক্ষিণে ৩জন ও হাইমচরে ১জন।

Exit mobile version