Site icon Chandpur Probaha | চাঁদপুর প্রবাহ

চাঁদপুরে করোনা আইসোলেশন ওয়ার্ডে ১জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুর সরকারি জেনারেল (সদর) হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। তার নাম রফিকুল্লাহ পাটোয়ারী (৬০)। তার বাড়ি ফরিদগঞ্জের সাহেব বাজার এলাকার ঘাসিপুর গ্রামে।

সদর হাসপাতাল সূত্রে জানা যায়, রফিকুল্লাহ পাটোয়ারী গত ১৩ জুন দুপুরে করোনার উপসর্গ নিয়ে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি হন। বৃহস্পতিবার (১৭ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থান তিনি মারা যান। তিনি করোনায় আক্রান্ত ছিলেন। এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১২৪জন।

Exit mobile version