Site icon Chandpur Probaha | চাঁদপুর প্রবাহ

চাঁদপুরে কুরিয়ার সার্ভিস অফিস থেকে ২০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ!

শরীফুল ইসলাম :
চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে ২০ লাখ মিটার নতুন কারেন্ট জাল জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে কোস্টগার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ কোস্টগার্ড ঢাকা জোন অধিনস্থ বিসিজি স্টেশন চাঁদপুর কর্তৃক লেফটেন্যান্ট শামস সাদিকীন নির্নয় এর নেতৃত্বে চাঁদপুর শহরের তালতলা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে জননী কুরিয়ার সার্ভিস অফিসে তল্লাশী চালিয়ে আনুমানিক ২০ লাখ মিটার নতুন কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। অভিযানে উপিস্থিত ছিলেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আখতার জাহান সাথী ও উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা জামিল।

Exit mobile version