Site icon Chandpur Probaha | চাঁদপুর প্রবাহ

চাঁদপুরে ড্যাফোডিল ফাউন্ডেশনের স্কলারশিপ

ড্যাফোডিল ফাউন্ডেশনের স্কলারশিপ প্রোগ্রাম নিয়ে আয়োজিত হয়েছে এক অনুপ্রেরণামূলক গেট-টুগেদার। যেখানে তুলে ধরা হয়েছে শিক্ষার মাধ্যমে দারিদ্রদ্র্য থেকে উন্নয়নের এক সফল মডেল।

২০১০ সাল থেকে পরিচালিত এই স্কলারশিপ কর্মসূচিতে এখন পর্যন্ত ২৭৯ জন শিক্ষার্থী সহায়তা পেয়েছে। বর্তমানে ৯০ জন শিক্ষার্থী এই সুবিধা পাচ্ছে।

এই প্রোগ্রামের মাধ্যমে ১০২ জন শিক্ষার্থী ইতোমধ্যে কর্মসংস্থানে যুক্ত হয়েছে, যার মধ্যে সরকারি চাকরি, বেসরকারি খাত ও উদ্যোক্তা হিসেবে সফলতা অর্জন করেছে অনেকে।

অনুষ্ঠানে আরও জানানো হয়, সম্পূর্ণ ডিজিটাল ও স্বচ্ছ ব্যবস্থাপনার মাধ্যমে এই উদ্যোগ পরিচালিত হচ্ছে।

ড্যাফোডিল ফাউন্ডেশন সমাজের বিত্তবানদের এই উদ্যোগে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে, যাতে আরও বেশি শিক্ষার্থী উপকৃত হতে পারে।

 

Exit mobile version