Site icon Chandpur Probaha | চাঁদপুর প্রবাহ

চাঁদপুরে ধর্ষণের অভিযোগে যুবক আটক : ধর্ষিতা ২ মাসের অন্তঃসত্ত্বা

নিজস্ব প্রতিনিধি :
চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলায় জোরপূর্বক ধর্ষণের অভিযোগে জাহিদ হোসেন (২১) কে আটক করেছে থানা পুলিশ। গত ২১ মার্চ রাতে অন্তঃসত্ত্বা যুবতীর দায়ের করা মামলায় জাহিদকে আটক করা হয়। জাহিদকে আদালতে পাঠালে বিচারক তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেন। জাহিদ হোসেন শাহরাস্তি উপজেলার চাঁদপুর গ্রামের পাটোয়ারী বাড়ির আবুল কাশেমের ছেলে। সে প্রাণ কোম্পানীতে চাকুরি করতো।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই যুবতী একটি হাসপাতালে কাজ করতো। সেই সুবাদে হাসপাতালে যাওয়া-আসার সময় জাহিদের সাথে তার পরিচয় হয়। ২০২০ সালের ২৮ ডিসেম্বর রাতে শাহরাস্তি উপজেলার ৭নং ওয়ার্ডের নিজ মেহের জোবায়ের হোসেনের ভাড়া বাড়িতে জাহিদ ওই মেয়েটির সাথে দেখে করে। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক বাড়ির পিছনের বাগানে নিয়ে তাকে ধর্ষণ করে।

তারপর থেকে প্রায় সময়ই বাড়ির পিছনের বাগানে নিয়ে মেয়েটির সাথে শারীরিক সম্পর্ক করতো জাহিদ। শারীরিক সম্পর্কের ফলে সুমি অন্তসত্ত্বা হয়ে যায়। সুমি অন্তসত্ত্বা হওয়ার বিষয়টি জাহিদকে জানায় এবং বিবাহ করার কথা বলেন। জাহিদ বিষয়টি শুনে কৌশলে পালিয়ে যায়।

মামলার বাদী জানায়, বর্তমানে আমি ২ মাসের অন্তসত্ত্বা। আমি জাহিদকে বিয়ে করতে চাই। আমার আত্মীয়স্বজন না থাকায় এখন আমি আয়নাতলী মিজি বাড়িতে রয়েছি।

Exit mobile version