Site icon Chandpur Probaha | চাঁদপুর প্রবাহ

চাঁদপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

 

নিজস্ব প্রতিবেদক :
হাজীগঞ্জে পুকুরের পানিতে ডুবে নিয়াজ আহমেদ (২) নামের শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার বাকিলা ইউনিয়নের মহেশপুর গ্রামের মিজি বাড়িতে এ ঘটনা ঘটে। শিশু নিয়াজ আহমেদ ওই বাড়ির জহির আহমেদের ছেলে।

স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো শিশু নিয়াজ বাড়ির উঠানেই অন্যান্য শিশুদের সাথে খেলাধুলা করছিল। বেশ কিছুক্ষণ সময় তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খুঁজতে বের হয়। খোঁজাখুঁজির এক পর্যায়ে শিশুটিকে বাড়ির পাশে পুকুরের পানিতে ভাসতে দেখে উদ্ধার করা হয়।

পরিবারের লোকজন হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শিশুকে মৃত ঘোষণা করেন।

শিশুটির বাড়ির লোকজনের ধারাণা খেলাধুলার ফাঁকে শিশুটি সবার অগোচরে নিজ বাড়ির পুকুরের পানিতে তলিয়ে যায়।
নিহতের বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. গোলাম মাওলা নঈম বলেন, হাসপাতালে আনার পূর্বেই শিশুটি মারা গেছে।

তিনি আরও বলেন, বর্ষাকাল চলছে। তাই যেসব পরিবারের ছোট ও সাঁতার না জানা শিশু আছে সেসব পরিবারের লোকজনকে আরও বেশি সচেতন ও সতর্ক হতে হবে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ বলেন, কোনো অভিযোগ না থাকায় এবং লিখিত আবেদনের ভিত্তিতে দুপুরে ময়নাতদন্ত ছাড়া শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

Exit mobile version