Site icon Chandpur Probaha | চাঁদপুর প্রবাহ

চাঁদপুরে পানিতে পড়ে শিশুর মৃত্যু

খালেকুজ্জামান শামীম :
হাজীগঞ্জে আলিফা (২) নামের এক শিশু পানিতে ডুবে মারা গেছে। মঙ্গলবার বিকালে তার বাড়ির পুকুরের ঘাট দিয়ে সবার অজান্তে পুকুরে পড়ে যায় সে। আলিফা হাজীগঞ্জ উপজেলার দ্বাদশগ্রাম ইউনিয়ের কীর্তনখোলা গ্রামের আলী হোসেনের মেয়ে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় বাসিন্দা মো. বাবুল।

তার বাবা আলী হোসেন জানান, তার মেয়ে সবার অজান্তে পাশে থাকা পুকুরের ঘাট দিয়ে পড়ে যায়। পরে তাকে অনেক খোঁজাখুজি করে খোঁজ না পেয়ে এদিক ওদিক ছুটাছুটি করতেই বাড়ির এক বাসিন্দা তাকে ভেসে উঠতে দেখে চিৎকার দেয়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

আলিফা দ্বাদশ গ্রাম ইউনিয়নের কীর্তনখোলা গ্রামের কেরানী বাড়ির আলী হোসেন মেয়ে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Exit mobile version