Site icon Chandpur Probaha | চাঁদপুর প্রবাহ

চাঁদপুরে শিশু বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

 

নিজস্ব প্রতিবেদক :
হাজীগঞ্জে এক মাদরাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে তাকে উপজেলার হাটিলা পূর্ব ইউনিয়ানের মহিউস সুন্নাহ ফয়েজিয়া মাদরাসা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হাফেজ মো. ইসমাইল হোসাইন (২৫) কুমিল্লা জেলার বরুড়া থানাধীন ভবানীপুর ইউনিয়নের টুইন্নাবাড়ী এগার গ্রামের মো. আবদুর রহিমের ছেলে।

বৃহস্পতিবার তাকে চাঁদপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে থানা পলিশ। বলাৎকারের শিকার মাদরাসা ছাত্রকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে মেডিকেল চেকআপ করা হয়েছে।

জানা গেছে, উপজেলার হাটিলা পূর্ব ইউনিয়ানের মহিউস সুন্নাহ ফয়েজিয়া মাদরাসায় প্রায় প্রায় ৫০জন শিক্ষার্থী হিফজ বিভাগে পড়াশোনা করে। প্রায় মাদরাসায় এমন ন্যাক্কার জনক ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ওই মাদ্রাসায় বলাৎকারের শিকার শিশুদের বয়স ৮ থেকে ১০ বছরের মধ্যে। গত কয়েক মাস ধরে ভয় দেখিয়ে নাজেরা বিভাগের শিক্ষক হাফেজ ইসমাইল হোসাইন ওই শিশুকে কয়েকবার বলাৎকার করে। শিশুটি গত মঙ্গলবার ছুটিতে বাড়ীতে গিয়ে আর মাদরাসায় না আসতে চাইলে তাকে জিজ্ঞাসাবাদে সে শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করে।

পরে স্থানীয়রা শিক্ষককে আটক করলে অভিযুক্ত শিক্ষক বলাৎকারের কথা স্বীকার করলে তাকে পুলিশের হাতে তুলে দেয়া হয়। এ ঘটনায় বলাৎকারের শিকার শিশুর বাবা হাজীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বরেন, গ্রেপ্তার আসামীকে চাঁদপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

Exit mobile version