Site icon Chandpur Probaha | চাঁদপুর প্রবাহ

চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

শরীফুল ইসলাম :
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত। সোমবার সকালে উপজেলার ইসলামপুর এলাকায় রহমত আলী (৫৫) নামের এক ব্যক্তি দুর্ঘটনার সময় ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

ফরিদগঞ্জ থানার ওসি মো. আকিব জানান, মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত রহমত আলীর মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করা হয়েছে।

Exit mobile version