Site icon Chandpur Probaha | চাঁদপুর প্রবাহ

চাঁদপুরে ২৪ ঘন্টায় ৪ মরদেহ উদ্ধার

শরীফুল ইসলাম :
চাঁদপুরের হাজীগঞ্জ ও ফরিদগঞ্জে ২৪ ঘন্টার ব্যবধানে ৪টি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২২ ফেব্রয়ারি) হাজীগঞ্জ পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের বেপারী বাড়ির পুকুর থেকে বাপ্পি মাহমুদ (৩৫), ফরিদগঞ্জ পৌরসভার ভাটিয়ালপুর এলাকা থেকে মোক্তার মিয়া (২৮), উপজেলার পূর্ব আলোনিয়া গ্রামেরর রুপন দাস (২৭) ও কাছিয়াড়া গ্রাম থেকে মৌসুমী আক্তার (২২) নামের মরদেহ উদ্ধার করে থানা পুলিশ।

হাজীগঞ্জ থানার ওসি আলমগীর হোসেন রনি জানান, বাপ্পি মাহমুদ হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ী ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী সেলিমের বড় ছেলে। ১৯ ফেব্রুয়ারি রাতে বাপ্পি বাসা থেকে বাজারের উদ্দেশ্যে বের হয়। রাতে বাসায় না ফিরলে তার বাবা হাজী সেলিম হাজীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন। নিখোঁজের ৩ দিন পর সোমবার (২২ ফেব্রয়ারি) সকালে তার মরদেহের সন্ধান মিলে।

ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শহীদ হোসেন জানান, আমরা ফরিদগঞ্জে কয়েক ঘন্টার ব্যবধানে ৩টি মরদেহ উদ্ধার করেছি। মোক্তার মিয়া বিষপান জনিত কারণে মৃত্যুর বিষয়টি উল্লেখ রয়েছে। এছাড়া মৌসুমী প্রাথমিকভাবে গলায় ফাঁস দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে প্রবাস ফেরত সদ্য বিবাহিত যুবক রুপন সিলিং ফ্যানের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এর মধ্যে মৌসুমি ও রুপনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করা হয়েছে।

Exit mobile version