Site icon Chandpur Probaha | চাঁদপুর প্রবাহ

চাঁদপুর জেলা ফটো জার্নালিস্টের নির্বাচনে চূড়ান্ত প্রার্থী যারা

নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার নির্বাচনে ১০টি পদে ১৭জন চ‚ড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএইচএম আহসান উল্লাহ, নির্বাচন কমিশনার আল-ইমরান শোভন ও রিয়াদ ফেরদৌস।

১০টি পদে ২১জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করলেও জমা দিয়েছেন ১৮জন। শুক্রবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে সদস্য পদে ১জন প্রার্থী প্রত্যাহার করেন। এদিন নির্বাহী সদস্য পদে মো. সালাউদ্দিন তার মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

নির্বাচনে ১০টি পদের মধ্যে ৩জন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচিতরা হলেন : সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে দৈনিক চাঁদপুরজমিনের মো. মাজহারুল ইসলাম অনিক, অর্থ সম্পাদক পদে দৈনিক চাঁদপুর কণ্ঠের মো. আবদুর রহমান গাজী ও দপ্তর সম্পাদক পদে দৈনিক চাঁদপুর প্রবাহের কবির হোসেন মিজি।

নির্বাচনে অংশ নেওয়া ৭টি পদে চূড়ান্ত প্রার্থীর হলো : দৈনিক শপথের ভারপ্রাপ্ত সম্পাদক সভাপতি পদে এম এ লতিফ ও দৈনিক আলোকিত চাঁদপুরের বার্তা সম্পাদক মিজানুর রহমান লিটন। সাধারণ সম্পাদক পদে দৈনিক মতলবের আলোর প্রধান সম্পাদক কে এম মাসুদ, দৈনিক চাঁদপুর বার্তার শেখ আল মামুন ও দৈনিক চাঁদপুর খবরের সাইদ হোসেন অপু চৌধুরী।

সিনিয়র সহ-সভাপতি পদে দৈনিক মতলবের আলোর অভিজিত রায় ও দৈনিক চাঁদপুর খবরের এম এম কামাল। সহ-সভাপতি পদে দৈনিক চাঁদপুর প্রবাহের শাওন পাটওয়ারী ও দৈনিক তৃতীয় মাত্রার ফাহিম শাহরিন কৌশিক।

যুগ্ম সম্পাদক পদে দৈনিক চাঁদপুর প্রবাহের মো. শরীফুল ইসলাম ও দৈনিক চাঁদপুর প্রতিদিনের আশিক বিন রহিম। নির্বাহী সদস্য পদে দৈনিক চাঁদপুর কণ্ঠের বাদল মজুমদার, দৈনিক চাঁদপুর কণ্ঠের চৌধুরী ইয়াসিন ইকরাম ও দৈনিক ইলশেপাড়ের এস এম সোহেল।

আগামী ৯ ডিসেম্বর বুধবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৭জন।

Exit mobile version