Site icon Chandpur Probaha | চাঁদপুর প্রবাহ

চাঁদপুর থেকে ঢাকা-চট্টগ্রাম-কুমিল্লাসহ বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ

শরীফুল ইসলাম :

সোমবার ভোর থেকে চাঁদপুরের সাথে দেশের বিভিন্ন রুটে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। রোববার চাঁদপুর সদরের চাঁদখার বাজার এলাকায় বাস দুর্ঘটনায় গুরুতর আহত শ্রমিক বিনা চিকিৎসায় মারা যাওয়া এবং চাঁদপুর পৌর বাস টার্মিনালে অবকাঠামো সমস্যাসহ বিভিন্ন ঘটনার প্রতিবাদ ও দাবি-দাওয়া আদায়ে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেছে বাস শ্রমিকরা। তবে জেলার অন্যান্য উপজেলা থেকে জেলা শহর বাদে অন্যান্য রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

সোমবার ভোর ৫টা থেকে চাঁদপুর শহর থেকে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লাসহ সকল রুটে বাস চলাচল বন্ধ করে দেয় পরিবহন শ্রমিকরা। পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ করে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় হাজার হাজার যাত্রীকে চরম দুর্ভোগ ও ভোগান্তি পোহাতে হচ্ছে। এই সুযোগে সিএনজি, মাইক্রোবাস, প্রাইভেটকারসহ অন্যান্য যানবাহনের ভাড়া বাড়িয়ে দিয়েছে চালকরা। সমস্যা সমাধানে বাস মালিক ও শ্রমিক নেতৃবৃন্দের সাথে দফায় দফায় বৈঠক করেও সমাধানে আসতে পারেনি পুলিশ।

এদিকে বিক্ষুব্ধ বাস শ্রমিকরা চাঁদপুর পৌর টার্মিনালে অবস্থিত মালিক সমিতি ও শ্রমিক সমিতির কার্যালয়ে আসবাবপত্র ভাংচুর করেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রশিদের নেতৃত্বে বাস টার্মিনাল এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।

বিস্তারিত আসছে…

Exit mobile version