Site icon Chandpur Probaha | চাঁদপুর প্রবাহ

চাঁদপুর লঞ্চঘাটে ঈদ শেষে কর্মস্থলে ফেরা মানুষের ঢল

পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে ঘরমুখো মানুষ। দেশের দক্ষিণাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ নৌযান কেন্দ্র চাঁদপুর লঞ্চঘাটে দেখা গেছে ঢাকামুখী যাত্রীদের উপচে পড়া ভিড়। মঙ্গলবার (২৪ মার্চ) সকাল থেকেই লঞ্চঘাটে যাত্রীদের চাপ বাড়তে থাকে। অনেকে পরিবার-পরিজন নিয়ে ফিরছেন কর্মস্থলে, ফলে ঘাট এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র ভিড় ও কিছুটা বিশৃঙ্খল পরিস্থিতি।
যাত্রীদের অভিযোগ, অতিরিক্ত ভিড়ের কারণে লঞ্চে উঠতে ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা পড়েছেন বেশি দুর্ভোগে। ঈদের ছুটি শেষে কর্মব্যস্ত জীবনে ফেরার এ সময়ে চাঁদপুর লঞ্চঘাটে এমন ভিড় আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, নিরাপত্তা নিশ্চিত করতে ঘাট এলাকায় নৌপুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক অবস্থানে দেখা গেছে। যাত্রীদের নিরাপদে ওঠানামা নিশ্চিত করতে তারা কাজ করছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
Exit mobile version