Site icon Chandpur Probaha | চাঁদপুর প্রবাহ

চাঁদপুর সদর ভূমি অফিসে ফুলের টবে নান্দনিকতা

কবির হোসেন মিজি :
ছবিত্রে দৃশ্যমান স্থানটি চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসের সামনের। যেখানে একসময় ছিল অন্ধকারাচ্ছন্ন পরিবেশ। যার কারণে ভূমি অফিসের এই স্থানটি অনেকেরই তেমন চোখে পড়তো না।

এসি ল্যান্ড ইমরান হোসেন সজিবেবর উদ্যোগে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অফিসের সামনের পরিত্যক্ত এই স্থানটিতে নানা প্রজাতির ফুলের টব বসিয়ে দৃষ্টিনন্দিত করে তোলেন তিনি।

স্থানটিতে এসএস স্টিলের পাইপে ঝুলন্তভাবে শোভা পাচ্ছে বাহারি রঙের এই ফুলের টবগুলো। যা দেখলে যে কারোই দৃষ্টি কেড়ে নিবে। পরিত্যক্ত অন্ধকারছন্ন নোংরা এই জায়গাটি এখন ঘাস আর ফুলের হাসিতে নান্দনিকতার ছোঁয়া পেয়েছে।

এ যেন কোন এক বিনোদনমূলক পার্ক কিংবা কোন হোটেলের দৃশ্য। চাঁদপুর শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়কস্থ ক্যাফে কর্ণারের পেছনে থাকা ভূমি অফিসের সামনের এই স্থানটি এখন শহরবাসীর যে কারোই দৃষ্টি কেড়ে নেবে।

Exit mobile version