Site icon Chandpur Probaha | চাঁদপুর প্রবাহ

ড্যাফোডিল রোবোটিক্স শোরুম পরিদর্শনে ববি হাজ্জাজ ও ড. জিয়াউদ্দিন হায়দার

 

ড্যাফোডিল রোবোটিক্স শোরুম পরিদর্শন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এসময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিশ্বব্যাংকের সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন তারেক রহমানের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার। এছাড়াও উপস্থিত ছিলেন ড্যাফোডিল গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. মো. সবুর খান।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী শোরুমে প্রদর্শিত বিভিন্ন আধুনিক রোবোটিক্স পণ্য, প্রযুক্তিনির্ভর সমাধান এবং উদ্ভাবনী কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন। তিনি ড্যাফোডিল রোবোটিক্সের প্রযুক্তিনির্ভর শিক্ষা উদ্যোগ, স্মার্ট সল্যুশন উন্নয়ন এবং ভবিষ্যতমুখী বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত হন।
এসময় প্রতিমন্ত্রী ড্যাফোডিল রোবোটিক্সের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং বলেন, দেশের শিক্ষা ব্যবস্থায় প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন এবং চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ড. মো. সবুর খান বলেন, ড্যাফোডিল রোবোটিক্স সবসময় প্রযুক্তিনির্ভর শিক্ষা, উদ্ভাবন এবং দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে দেশের তরুণ প্রজন্মকে প্রযুক্তি-সক্ষম ও দক্ষ করে তুলতে আমরা আরও বিস্তৃত উদ্যোগ গ্রহণ করবো।
ড্যাফোডিল রোবোটিক্সের জন্য এই সম্মানজনক পরিদর্শন একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। সংশ্লিষ্টরা আশা করছেন, এর মাধ্যমে দেশের প্রযুক্তিনির্ভর শিক্ষা, উদ্ভাবন এবং রোবোটিক্সভিত্তিক কার্যক্রম আরও এগিয়ে যাবে। প্রেস বিজ্ঞপ্তি
Exit mobile version