Site icon Chandpur Probaha | চাঁদপুর প্রবাহ

নারীর নেতৃত্ব ও ক্ষমতায়ন নিয়ে ডিআইইউ ও সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের যৌথ সেমিনার

নারীর নেতৃত্ব বিকাশ, উদ্ভাবন এবং পরিবর্তনশীল বিশ্বে নতুন সুযোগ নিয়ে সংযুক্ত আরব আমিরাত দূতাবাস ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) যৌথভাবে ‘উইমেন এমপাওয়ারমেন্ট ইন এ চেঞ্জিং ওয়ার্ল্ড: লিডারশিপ, ইনোভেশন অ্যান্ড অপরচুনিটিজ’ শীর্ষক সেমিনারের আয়োজন করেছে। মঙ্গলবার ড্যাফোডিল স্মার্ট সিটির নলেজ টাওয়ারের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এ সেমিনারে নারীর নেতৃত্ব, উদ্ভাবন, উদ্যোক্তা উন্নয়ন ও বৈশ্বিক প্রেক্ষাপটে নারীর অংশগ্রহণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হামুদি। কীনোট স্পিকার হিসেবে অংশ নেন মাল্টিলিঙ্গুয়াল এন্ট্রেপ্রেনার, ইন্টারন্যাশনাল বিজনেস কনসালট্যান্ট অ্যান্ড স্ট্র্যাটেজিক ডেভেলপমেন্ট এক্সপার্ট লরা আকার। তার বক্তব্যে তিনি দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক অর্থনীতিতে নারীদের সুযোগ কাজে লাগানোর জন্য নেতৃত্ব, উদ্ভাবন, উদ্যোক্তা দক্ষতা, দক্ষতা উন্নয়ন এবং আজীবন শিক্ষার গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মো. সবুর খান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবাল, বিশ্ববিদ্যালযয়ের কর্মকর্তা এবং বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।
সেমিনারে নারীর নেতৃত্ব বিকাশ, উদ্ভাবন, উদ্যোক্তা উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থানের সুযোগ এবং পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে নারীর অংশগ্রহণ নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি শিক্ষা, আন্তর্জাতিক সহযোগিতা এবং দক্ষ মানবসম্পদ গঠনে নারীর ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
পাশাপাশি সেমিনারে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক শিক্ষা কার্যক্রমের অন্যতম উদ্যোগ হিসেবে সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহে প্রতিষ্ঠিত ডিআইইউ আরএকে (উওট জঅক) ক্যাম্পাসের বিষয়টিও তুলে ধরা হয়। ২০২৪ সালে বিদেশে শাখা ক্যাম্পাস প্রতিষ্ঠাকারী বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে ডিআইইউ এ স্বীকৃতি অর্জন করে, যা বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে ড্যাফোডিলের চলমান একাডেমিক সংযোগ এবং আন্তর্জাতিক শিক্ষা কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ।
আয়োজকরা জানান, এ সেমিনারের মাধ্যমে শিক্ষার্থী, শিক্ষক, তরুণ উদ্যোক্তা এবং আগ্রহী অংশগ্রহণকারীরা আন্তর্জাতিক অভিজ্ঞতা ও বাস্তব দৃষ্টিভঙ্গি জানার সুযোগ পেয়েছেন। একই সঙ্গে নারীর ক্ষমতায়ন, নেতৃত্ব বিকাশ এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের ক্ষেত্র আরও সম্প্রসারিত হয়েছ।
আয়োজকদের মতে, পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে নারীর নেতৃত্ব, উদ্ভাবনী সক্ষমতা ও দক্ষতা উন্নয়েনর বিষয়গুলো সামনে রেখে এ ধরনের উদ্যোগ নারী নেতৃত্ব বিকাশ, আন্তর্জাতিক সহযোগিতা জোরদার এবং ভবিষ্যৎ প্রজন্মকে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করতে সহায়ক ভূমিকা রাখবে। পাশাপাশি ডিআইইউ আরএকে ক্যাম্পাসসহ আন্তর্জাতিক শিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকদের জন্য নতুন সুযোগ তৈরি হবে। প্রেস বিজ্ঞপ্তি

Exit mobile version