Site icon Chandpur Probaha | চাঁদপুর প্রবাহ

পিআইবি’র ডিজি জাফর ওয়াজেদ আজ চাঁদপুরে

নিজস্ব প্রতিবেদক :
পিআইবি’র মহাপরিচালক (ডিজি), একুশে পদকপ্রাপ্ত সিনিয়র সাংবাদিক, বিশিষ্ট কবি ও কলামিস্ট জাফর ওয়াজেদ আজ বৃহস্পতিবার চাঁদপুর আসছেন। তিনি আজ দুপুরে চাঁদপুর প্রেসক্লাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট কর্তৃক সাংবাদিকদের মধ্যে প্রণোদনার চেক বিতরণ অনুষ্ঠানে যোগদান করবেন।

করোনা দুর্যোগ উপলক্ষে প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী সারাদেশে সাংবাদিকদের প্রণোদনা দেওয়া হচ্ছে। উল্লেখ্য, জাফর ওয়াজেদ বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক।

Exit mobile version