Site icon Chandpur Probaha | চাঁদপুর প্রবাহ

ফরিদগঞ্জে মোবাইল রিচার্জ করতে গিয়ে ট্রাকচাপায় কিশোরীর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি :
ফরিদগঞ্জে ট্রাকচাপায় জান্নাতুল ফেরদৌস (১৫) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) সকালে চাঁদপুর-রায়পুর সড়কের ফরিদগঞ্জ ডায়াবেটিক হাসপাতালের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত জান্নাত চাঁদপুর সদর উপজেলার মদনা গ্রামের মৃত মোক্তার হোসেনের মেয়ে।

প্রত্যক্ষদর্শী সোহেল জানায়, জান্নাত নামের কিশোরীটি রাস্তা পারাপারের সময় চাঁদপুরগামী দ্রুতগতির ট্রাকের (লক্ষ্মীপুর-ট ১১-০০১৮) চাপায় ঘটনাস্থলেই মারা যায়। দারিদ্র্যতার কারনে ২ মেয়ে ও ১ ছেলেসহ ৩ সন্তানকে নিয়ে জান্নাতের মা পারুল বেগম ফরিদগঞ্জের কেরোয়া গ্রামে বাবার বাড়িতে থাকতেন।

নিহতের মা পারুল বেগম জানান, জান্নাত তার নানুর সাথে ফরিদগঞ্জ ডায়াবেটিক হাসপাতালে তার খালার সিজারিয়ান অপারেশনের কারণে তাকে একটু দেখতে এসেছিল সকালে। পরে হাসপাতাল থেকে তাকে মোবাইল রিচার্জের জন্য দোকানে পাঠানো হয়েছিল। এ সময় সে রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতির ট্রাক এসে তাকে চাপা দেয়।

এদিকে স্থানীয়রা ফরিদগঞ্জ বেইলি ব্রিজের উপর থেকে ট্রাকটি আটক করতে গেলে চালক গাড়ি রেখেই দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে ফরিদগঞ্জ থানার এসআই জালাল উদ্দীন ঘটনাস্থল থেকে গাড়িটি জব্দ করে এবং লাশ উদ্ধার করে থানায় নিয়ে আশে।

এ বিষয়ে থানার থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ দেয়নি। স্থানীয়ভাবে বসে সমাধান করে লাশ দাফনের জন্য জান্নাতের পরিবার নিয়ে গিয়েছে।

Exit mobile version