Site icon Chandpur Probaha | চাঁদপুর প্রবাহ

বৃষ্টির জমে থাকা পানিতে ডুবে যমজ ভাই-বোনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :

বাড়ির পাশে বৃষ্টির জমে থাকা পানিতে ডুবে লামিয়া ও মাসুদ (৬) নামের যমজ ভাই-বোনের মৃত্যু হয়েছে। সোমবার (৭ জুন) সকালে এ ঘটনা ঘটে।

শিশু লামিয়া ও মাসুদ শরিয়তপুর জেলার দক্ষিণ তারাবুনিয়া এলাকার বন্দুকশি বাজারের কুদ্দুস আলী বেপারীর ছেলে। তাদের পিতার একজন ট্রলার চালক।

শিশুদের নানা আলাউদ্দিন জানায়, বাড়ির পাশের একটি গর্ত বৃষ্টির পানিতে পরে পূর্ণ হয়ে যায়। সকালে লামিয়া ও মাসুদ বাড়ির সকলের অজান্তেই তারা পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর তাদেরকে পানি থেকে উদ্ধার করে চাঁদপুর সরকারি হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বেনজির আহম্মেদ তাদেরকে মৃত ঘোষণা করেন।

ডা. বেনজির আহম্মেদ জানান, তাদেরকে হাসপাতালে নিয়ে আসার পূর্বেই মারা গেছে।

Exit mobile version