Site icon Chandpur Probaha | চাঁদপুর প্রবাহ

ভোট কেন্দ্রে শক্ত অবস্থানে থাকতে হবে : মেয়র প্রার্থী আক্তার মাঝি

শাওন পাটওয়ারী :
আসন্ন চাঁদপুর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে পুরানবাজারের ৩নং ওয়ার্ডে বিএনপি’র মেয়র প্রার্থী আক্তার হোসেন মাঝির দিনব্যাপী ব্যাপক গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ৩নং ওয়ার্ডের বটতলা, দাসপাড়া, পাটওয়ারী পুল, ডিপকল পাটওয়ারী বাড়ি, ভূইয়া বাড়ি রোড, জাফরাবাদ, দোকানঘর, আলম মোল্লার বাড়ি, ইউসুফ কোম্পানীর মোড় ও লোহারপুল এলাকায় বিএনপি’র মেয়র প্রার্থী আক্তার হোসেন মাঝি ধানের শীষ মার্কা নিয়ে দিনব্যাপী ব্যাপক গণসংযোগ ও পথসভা করেন।

এ সময় তিনি বিভিন্ন পথসভায় বলেন, পুরানবাজার ৩নং ওয়ার্ড এলাকা সারাদিন ঘুরলাম। এই এলাকার চিত্র দেখলে মনে হয় না এলাকায় কোনো উন্নয়ন হয়েছে। রাস্তাঘাটসহ বিভিন্ন উন্নয়ন কথা এলাকাবাসী বলেছে। আমি নির্বাচিত হতে পারলে এ এলাকার সমস্যাগুলো চিহ্নিত করে সমাধান করবো। আগামী ১০ অক্টোবর সকলকে ভোটকেন্দ্রে যেতে হবে। ধানের শীষের প্রতিকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করলে আমি আপনাদের উন্নয়নে কাজ করবো।

তিনি আরো বলেন, নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড তৈরী করতে হবে। প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। নির্বাচনের মাঠে আইন সবার জন্য সমান রাখতে হবে। নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, ভোটে যেনো কোন ধরনের কারচুপি না করতে সেদিকে খেয়াল রাখতে হবে। ১০ অক্টোবর ভোট কেন্দ্রে শক্ত অবস্থানে থাকতে হবে। ভোটারদের উপস্থিতি নিশ্চিত করতে হবে।

গণসংযোগ ও পথসভায় বিএনপি’র পৌর মেয়র প্রার্থী আক্তার হোসেন মাঝি বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেন। বিএনপি’র মেয়র প্রার্থী আক্তার হোসেন মাঝির গণসংযোগ ও পথসভা উপস্থিত ছিলেন সদর থানা বিএনপির নেতা মিজান পাটওয়ারী, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল কাদের বেপারী, সদর উপজেলা যুবদলের আহবায়ক আক্তার হোসেন সাগর, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফরিদ আহমেদ বেপারী, জেলা যুবদল নেতা শাহজালাল শেখ, স্বেচ্ছাসেবক দল নেতা আনোয়ার হোসেন বাচ্চু, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি সৈয়দ খান, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, ওয়ার্ড যুবদলের সভাপতি চুন্নু খান, সাধারন সম্পাদক আনোয়ার হোসেন, জেলা ছাত্রদল নেতা জিয়াউর রহমান সোহাগ, শাকিল প্রমুখ।

Exit mobile version