Site icon Chandpur Probaha | চাঁদপুর প্রবাহ

মতলব উপজেলার চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা

শাওন পাটওয়ারী :
মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) তফসিল ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ তোফায়েল হোসেন।

মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান এএইচএম গিয়াসউদ্দিনের মৃত্যুতে চেয়ারম্যান পদটি শূন্য হয়।

ঘোষিত তফসিল অনুুযায়ী, আগামী ২০ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চেয়ারম্যান পদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৩ সেপ্টেম্বর। বাছাই ২৬ সেপ্টেম্বর ও প্রত্যাহার ৩ অক্টোবর, প্রতীক বরাদ্দ ৪ অক্টোবর।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ১৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের উপ-সচিব মোঃ আতিয়ার রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তফসিল ঘোষণা করা হয়।

Exit mobile version