Site icon Chandpur Probaha | চাঁদপুর প্রবাহ

আক্তার মাঝিসহ ২ মেয়র প্রার্থীর নির্বাচন বর্জন

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুর পৌরসভা নির্বাচন বয়কট করেছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের মেয়র প্রার্থী আক্তার হোসেন মাঝি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়র প্রার্থী মামুনুর রশিদ বেলাল।

শনিবার (১০ অক্টোবর) সকাল ১১টায় আক্তার হোসেন মাঝি নির্বাচন বর্জন করেন। তবে দুপুর ২টায় তিনি সাংবাদিক সম্মেলন করে নির্বাচন বয়কটের আনুষ্ঠানিক ঘোষণা দেন। বিকেল সাড়ে ৩টায় নির্বাচন বর্জনের ঘোষণা দেন মেয়র প্রার্থী মামুনুর রশিদ বেলাল।

ধানের শীষের প্রার্থী আকতার হোসেন মাঝি জানান, শনিবার সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে বিএনপি প্রার্থীর এজেন্টদের বের করে দেয়া হয়। সরকার দলীয় কর্মীরা ভোট কেন্দ্র দখলে নিয়ে জোরপূর্বক ইভিএমের বাটন চেপে ভোট আদায় করেন।

এছাড়া বেশ কয়টি ভোট কেন্দ্রে বিএনপি নেতা কর্মীদের মারধর ও কুপিয়ে জখম করে। গুরুতর কয়েকজনকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। এমতাবস্থায় বিএনপি নেতাকর্মী এবং পৌরবাসীর জানমাল রক্ষায় আমি নির্বাচন বর্জন করার সিদ্ধান্ত নিয়েছি।

Exit mobile version