Site icon Chandpur Probaha | চাঁদপুর প্রবাহ

ইয়াবা দিয়ে অন্যকে ফাঁসাতে গিয়ে দুই যুবক কারাগারে

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরের ফরিদগঞ্জে ইয়াবা দিয়ে মুদী ও মৎস ব্যবসায়ীকে ফাঁসাতে গিয়ে ধর্ষণ মামলার আসামিসহ দুই যুবক কারাগারে। উপজেলার পাইকপাড়া ইউনিয়নের কামালপুর এলাকায় বিদেশ প্রেরত মুদী ও মৎস্য ব্যবসায়ীকে ফাঁসাতে গিয়ে ধর্ষণ মামলার আসামি আবুল কাশেম (৩০) ও আঃ মমিন (২৫) কে আটক করে মঙ্গলবার দুপুরে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, আবুল কাশেম ও আঃ মমিন মুদী ও মৎস্য ব্যবসায়ী জুলফুর আলীর দোকানে সুকৌশলে ইয়াবা রেখে বিক্রি করে বলে থানার পুলিশকে জানান। পরে পুলিশ ওই মুদি দোকানে গিয়ে তল্লাশি চালিয়ে ওই দোকানের লবনের পেকেটের নিচ থেকে একটি সিগারেটের প্যাকেটের ভেতর থেকে ৫ পিস ইয়াবা উদ্ধার করে এবং দোকানি জুলফুর আলী (৪৭)কে থানায় নিয়ে আসে।

ইয়াবা বিক্রির বিষয়ে দোকানদার জুলফুর আলীকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করলে দোকানী জানান, তিনি আগে কখনো এই ইয়াবা দেখেননি, বিক্রির তো দূরে কথা। তখনি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন এএসআই জামসেদকে তথ্যদাতাদের থানায় হাজির করেতে বলেন এবং সন্ধ্যায় ওই দুই তথ্যদাতাকে থানায় এনে জিজ্ঞাসা করলে তারা ব্যবসায়ীকে ইয়াবা দিয়ে পাশানোর কাথা শিকার করেন।

এ বিষয়ে বিদেশ প্রেরত মুদী ও মৎস্য ব্যবসায়ী জুলফুর আলী আবুল কাশেম ও আঃ মমিনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। জুলফুর আলী বলেন, ওসি মোহাম্মদ শহীদ হোসন স্যারের সঠিক ভুমিকার জন্য আমার মানসম্মান রক্ষা হয়েছে। তিনি আমার মুখের কথা শুনে যদি সঠিক তদন্ত না করতেন তা হলে আমি এই সমাজের মানুষের কাছে কি জবাব দিতাম।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহম্মদ শহীদ হোসনে জানান, ৯৯৯ ও আমাদের থানা পুলিশের মোবাইল ফোনে ফোন করে ভুল তথ্য দিয়ে একজন নিরপরাদ লোককে ফাঁসানো অভিযোগে (কাশেম ও মমিন) এই দু’জনের বিরুদ্ধে মাদক ও পুলিশকে হয়রানির অপরাদে আদলাতে প্রেরণ করা হয়েছে। পুলিশকে ভুল তথ্য দিয়ে নিরোপরাধ মানুষদের হয়রানি করা দিন শেষ হয়ে গেছে। কেউ ভুল তথ্য দিয়ে হয়রানি করবে, তার সুযোগ নেই।

Exit mobile version