Site icon Chandpur Probaha | চাঁদপুর প্রবাহ

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ৫ হাজার মানুষের মাঝে পিঠা-পায়েস বিতরণ

নিজস্ব প্রতিবেদক
চাঁদপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে পথচারী ও সাধারণ মানুষের মাঝে পিঠা-পায়েস বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বাদ আসর চাঁদপুর শহরের রেলওয়ে কোর্ট স্টেশনে চাঁদপুর জেলা আশেকে রাসুল মজলিস ও বাংলাদেশ রেলওয়ে শ্রমিক দলের উদ্যোগে এ খাবার বিতরণ করা হয়।
মোহাম্মদী ইসলামের নেতৃত্ব প্রদানকারী ইমাম প্রফেসর ড. কুদরতে এ খোদা (মা. আ.) হুজুর কেবলাজানের পরামর্শ ও অনুমতিক্রমে আয়োজিত এ কর্মসূচিতে প্রায় ৫ হাজার পথচারী ও সাধারণ মানুষের মাঝে পিঠা-পায়েস বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাবার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ রেলওয়ে শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ সম্পাদক মো. মারুফ হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে শ্রমিক দল চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মো. হাবিবুল্লাহ খান, সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান, চাঁদপুর জেলা আশেকে রাসুল পরিষদের সহকারী সমন্বয়ক গিয়াস উদ্দিন নান্নু, সাংবাদিক মহসীন, উপদেষ্টা শাহ আলম, আবুল হাসেম, সদর থানা সমন্বয়ক আকাশ সরকার, সদস্য জাকির খান, কবির, জসীম, আল আমিন, মুকবুল উকিল, ইমন, শাওন, আক্তার হোসেন, দাদন মিয়াজি সহ আশেকে রাসুল পরিষদের নেতৃবৃন্দ।
আয়োজকরা বলেন, ‘সৃষ্টিকুলের শ্রেষ্ঠ ঈদ, দয়াল রাসুলের জন্ম ঈদ’- এই বিশ্বাসকে ধারণ করে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মানুষের মাঝে ভালোবাসা ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে এ আয়োজন করা হয়েছে।

Exit mobile version