Site icon Chandpur Probaha | চাঁদপুর প্রবাহ

চাঁদপুরের ফরিদগঞ্জে হিন্দু নারীকে নির্যাতন করে গলা কেটে হত্যা

ঋষিকেশ :
ফরিদগঞ্জ উপজেলার ৫নং গুপ্টি ইউনিয়নের খাজুরিয়া গ্রামের ধোপা বাড়িতে মৃত ইন্দ্রজিত দাসের স্ত্রী অঞ্জলী রানী দাস (৪৮)কে তার নিজ ঘরে বাইরে থেকে তালা লাগিয়ে শারীরিক নির্যাতন করে গলা কেটে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আফজাল হোসেন, অফিসার ইনচার্জ মোঃ রাকিব হোসেন, এসআই মোঃ নুর ইসলামসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছেন।

এই সংবাদ ছড়িয়ে পড়লে খাজুরিয়া গ্রামের ধোপা বাড়িতে লাশ দেখার জন্য এলাকার লোকজন ছুটে আসে।

স্থানীয় সূত্রে জানা যায়, অঞ্জলী রানী দাস রোববার দুপুর থেকে নিখোঁজ হয়ে যায়। পরে আত্মীয়-স্বজনের কাছে খোঁজ-খবর নিয়ে কোথায়ও না পেয়ে মঙ্গলবার বিকেলে এলাকার লোকজন তার নিজ ঘরটি বাইরে থেকে তল্লাশি করে জানালা দিয়ে দেখতে পায় মাটিতে রক্তমাখা অবস্থায় পড়ে আছে।

অঞ্জলীর আত্মীয়-স্বজনরা জানান, বাড়িতে জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। এর আগে তার স্বামী ইন্দ্রোজিতকে বাজার থেকে আসার পথে মাথায় আঘাত করলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মঙ্গলবার রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ঘরে ঢুকতে পারেনি। লাশের তথ্য দিতেও সক্ষম হয়নি। পুলিশ বলছে, চাঁদপুর থেকে পিবিআই টিম আসলে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। মৃত অঞ্জলীর এক ছেলে বিদেশ থাকে।

Exit mobile version