Site icon Chandpur Probaha | চাঁদপুর প্রবাহ

চাঁদপুরের ফরিদগঞ্জ জামায়াত আমির ছাত্রদের বিরুদ্ধে কথা বলায় পদ খোয়ালেন

শিমুল হাছান :
ফরিদগঞ্জ উপজেলায় শৃঙ্খলাবিরোধী বক্তব্য দেওয়ায় জামায়াতের আমির মো. ইউনুছের সদস্যপদ বাতিল করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার কেন্দ্রীয় প্রচার সম্পাদক মুজিবুল আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ফরিদগঞ্জ উপজেলা জামায়াতের আমির মো. ইউনুছ সংগঠনের সিদ্ধান্তের বাইরে গিয়ে শৃঙ্খলাবিরোধী বক্তব্য দেওয়ায় তার সদস্যপদ বাতিল করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেন, মো. ইউনুছ গত ৭ আগস্ট ইউনিয়ন জামায়াতের এক সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিষয়ে সংগঠনের সিদ্ধান্তের বাইরে গিয়ে শৃঙ্খলাবিরোধী বক্তব্য দেওয়ায় তার সদস্যপদ বাতিল করা হলো।

প্রসঙ্গত, তিনি বলেছিলেন ‘এই আন্দোলন ছাত্ররা করে নাই, করেছে দল। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়’।

তিনি তার নিজের ভুল বুঝতে পেরে নিজের ফেইসবুকে ভিডিও বার্তা দিয়ে ছাত্র ও জনতার কাছে ক্ষমা চেয়েছেন।

Exit mobile version