নিজস্ব প্রতিবেদক :
দৈনিক চাঁদপুর সংবাদের প্রধান সম্পাদক মোঃ রফিকুল ইসলাম মিয়াজী ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ১১.৪০ মিনিটে নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
মরহুম মোঃ রফিকুল ইসলাম মিয়াজীর নামাজে জানাজা মঙ্গলবার বেলা ১১টায় চাঁদপুর পৌরসভার ১৫নং ওয়ার্ডের বিষ্ণুদী রোডস্থ নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়। এরপর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
তিনি মৃত্যুকালে স্ত্রী, ২ মেয়ে, ১ ছেলেসহ বহু আত্মীয়স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে যান। তিনি কমিউনিটি পুলিশিং অঞ্চল-৬ এর বিষ্ণুদী উত্তর মহল্লার প্রচার সম্পাদক ছিলেন।
