Site icon Chandpur Probaha | চাঁদপুর প্রবাহ

চাঁদপুরের হাইমচর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. লাভলুকে বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুর জেলার হাইমচর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. লাভলুকে বহিষ্কার সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। তিনি ভেটেরিনারি সার্জন ও ভারপ্রাপ্ত উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। বরখাস্তকালীন তাকে ভেটেরিনারি সার্জন, লিভ, ডেপুটেশন এন্ড ট্রেনিং রিজার্ভ পদ, প্রাণিসম্পদ অধিদপ্তর, ঢাকায় ন্যস্ত করা হয়েছে।

তার বিরুদ্ধে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। তবে অভিযোগের বিষয়টি উল্লেখ করা হয়নি। ৯ মার্চ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ স্বাক্ষরিত এক সরকারি প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

Exit mobile version