নিজস্ব প্রতিবেদক
পবিত্র ঈদুল মিলাদুন্নবী (সা.) উপলক্ষে চাঁদপুরে খানকায়ে চিশতিয়া রহমানিয়া দরবার শরীফের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) সকাল ৯টা ২০ মিনিটে খানকায়ে চিশতিয়া রহমানিয়া দরবার শরীফ প্রাঙ্গণ থেকে র্যালিটি বের হয়। র্যালিতে নেতৃত্ব দেন দরবার শরীফের পরিচালক ও পীর সাহেবের জামাতা ইউসুফ পাটোয়ারী রিপন।
র্যালিটি চাঁদপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সকাল সাড়ে ১০টার দিকে পুনরায় দরবার শরীফ প্রাঙ্গণে এসে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন খানকায়ে চিশতিয়া রহমানিয়া দরবার শরীফের পরিচালক সদস্য সাত্তার তালুকদার, মাওলানা মিজানুর রহমান চিশতি, আব্দুল হান্নান চিশতি, রফিক চিশতি, আব্দুল জলিল চিশতি, আব্দুল মালেক, অ্যাডভোকেট হাসনাত, ইব্রাহিম চিশতি, মনির হোসেন মান্না, জামাল হোসেন, জামাল চিশতি।
এছাড়া দরবার শরীফের প্রায় ৩০০ থেকে ৩৫০ জন অনুসারী র্যালিতে অংশগ্রহণ করেন।
র্যালিটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় এবং কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হয়।
