Site icon Chandpur Probaha | চাঁদপুর প্রবাহ

চাঁদপুরে গৃহবধূকে ধর্ষণের ভিডিও ধারণের ঘটনায় ২ যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরের ফরিদগঞ্জে প্রবাসীর স্ত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে ধর্ষণের ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি ঘটনায় থানা পুলিশ দুই যুবককে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো পৌর এলাকার উত্তর কেরোয়া গ্রামের মোঃ আনোয়ার উল্যাহর ছেলে মোঃ ইয়াছিন হোসেন (২১), আঃ হান্নানের ছেলে মোঃ রাজা (২০)। পরে বৃহস্পতিবার দুপুরে তাদের আটকের পর চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়।

সৌদি প্রবাসীর স্ত্রীকে একই বাড়ির যুবক মাসুম (২৮) জোরপূর্বক ধর্ষণ করে। তার সহযোগি ইয়াছিন (২১) ধর্ষণ দৃশ্য ধারণ করে এবং অপরজন রাজা (২০) বাইরে থেকে পাহারা দেয়। পরে ওই যুবকরা বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করলে ধারণকৃত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া ও তার সন্তানদের মেরে ফেলার হুমকি দেয়। ওই গৃহবধূ ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ ইয়াছিন ও রাজাকে আটক করে। পরে তাদের বৃহস্পতিবার চাঁদপুর আদালতে প্রেরণ করলে আদালত তাদের জেলহাজতে প্রেরণ করেন।

এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রকিব জানান, গৃহবধূর অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করে দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। এছাড়া প্রধান অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Exit mobile version