Site icon Chandpur Probaha | চাঁদপুর প্রবাহ

চাঁদপুরে জীবিকা প্রকল্পের এক হাজার উপকারভোগীর মাঝে ২ কোটি টাকা প্রদান

ড্যাফোডিল ফাউন্ডেশনের উদ্যোগে জীবিকা চাঁদপুর-৫ প্রকল্পের আওতায় তহবিল হস্তান্তর ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুন) সকালে চাঁদপুরের বাবুরহাটস্থ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল শাখায় যাকাতভিত্তিক অর্থব্যবস্থার মাধ্যমে মানব উন্নয়ন কর্মসূচি-৫ প্রকল্পের আওতায় এক হাজার উপকারভোগীর মাঝে ২ কোটি টাকা প্রদান করা হয়।
এ উপলক্ষে আয়োজিত তহবিল হস্তান্তর ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
ড্যাফোডিল গ্রুপের সিইও ড. মোহাম্মদ নুরুজ্জামান খানের সভাপতিত্বে ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের উপাধ্যক্ষ আই কে হেলালের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নূর খান, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, সাবেক সভাপতি রহিম বাদশা, ড্যাফোডিল ফাউন্ডেশনের ডেপুটি ডিরেক্টর মো. জাহাঙ্গীর হোসেন ও ড্যাফোডিল গ্রুপের ডেপুটি ডিরেক্টর মো. জাফর ইকবাল খান।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বাবুরহাট কলেজের উপাধ্যক্ষ মো. ফয়সাল আহমেদ ফরাজী এবং ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. সেলিম মিয়া, চাঁদপুর প্রবাহের যুগ্ম সম্পাদক হাসান মাহমুদ।
অনুষ্ঠানে বক্তারা যাকাতভিত্তিক অর্থব্যবস্থার মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের অর্থনৈতিক উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং সমাজে টেকসই মানব উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, এ ধরনের উদ্যোগ মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
Exit mobile version