Site icon Chandpur Probaha | চাঁদপুর প্রবাহ

চাঁদপুরে সন্ত্রাস ও হত্যাকাণ্ডে সহিংসতায় নিহতদের স্মরণে জেলা আ’লীগের শোক মিছিল

 

নিজস্ব প্রতিবেদক :
সম্প্রতি ঘটে যাওয়া হীন রাজনৈতিক উদ্দেশ্যকে সামনে রেখে বিএনপি-জামায়াতের সশস্ত্র সন্ত্রাসী বাহিনী ঢাকাসহ সারাদেশে নারকীয় তাণ্ডব হত্যাযজ্ঞ চালিয়েছে। এ সন্ত্রাস ও হত্যাকাণ্ডে সহিংসতায় সারাদেশে নিহতদের স্মরণে গতকাল ১ আগস্ট বৃহস্পতিবার বিকেলে চাঁদপুর জেলা আওয়ামী লীগের আয়োজনে কার্যালয়ের প্রাঙ্গন থেকে শোক মিছিল বের করা হয় । মিছিলের নেতৃত্ব দেন জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দীন আহমেদ ও সাধারণ সম্পাদক আবু নাঈম পাটওয়ারী দুলাল।

বৈরী আবহাওয়ার কারণে সংক্ষিপ্তভাবে শোক মিছিল শেষে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু নঈম পাটোয়ারী দুলালের পরিচালনায় সংক্ষিপ্ত বক্তব্যে সভাপতি নাছির উদ্দীন আহমেদ বলেন, কোটা আন্দোলনের নামে ছাত্রদের মাঝে কারা প্রবেশ করে দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টি করেছে আমরা তাদের ছাড় দেব না। নৈরাজ্য সৃষ্টিকারীদের করণে এ দেশে প্রায় দেড় শতাধিক নিরিহ মানুষের জীবন দিতে হয়েছে। আমরা এই অপশক্তির কাছে মাথানত করবো না। যত বাধা-বিপত্তি আসবে আমরা তাদের কাছে মাথানত করবো না। তাদের রাজপথে প্রতিহত করবো।

এসময় আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সন্তোষ দাস, সহ-সভাপতি আবদুর রশিদ সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. রুহুল আমিন সরকার, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাড. বিনয় ভূষণ মজুমদার, শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিয়াজী, দপ্তর সম্পাদক শাহ আলম মিয়া, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক বিল্লাল হোসেন মজুমদার, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অ্যাড. জসীম উদ্দীন মিঠু, সদস্য আলহাজ্ব মোঃ বেলায়েত হোসেন বিল্লাল, অ্যাড. বদিউজ্জামান কিরন, জাতীয় শ্রমিক লীগের সভাপতি মাহবুবুর রহমান, সাধারণ মোঃ অহিদুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক মঞ্জুর আহমেদ মঞ্জু, সদর থানা যুবলীগের সাবেক সভাপতি মোঃ নাজমুল হোসেন পাটওয়ারী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি অ্যাড. আতাউর রহমান পাটোয়ারী, আওয়ামী ওলামা লীগ চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক হাজী মাওলানা মোঃ কেফায়েত উল্লাহ, যুগ্ম আহ্বায়ক প্রভাষক মোঃ জাহাঙ্গীর হোসাইন, বিদ্যুত শ্রমিক লীগের সভাপতি ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক শাহ আলম তালুকদার, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি অ্যাড. মোহাম্মদ আলী মজুমদার, মহিলা লীগের নেত্রী রেনু বেগম, আমেনা বেগমসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

Exit mobile version