Site icon Chandpur Probaha | চাঁদপুর প্রবাহ

চাঁদপুরে ৪২০ ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী ফয়সাল আটক

শাওন পাটওয়ারী :
চাঁদপুরে পৃথক অভিযানে ৪২০ পিস ইয়াবাসহ ফয়সাল শেখ (২৪) নামের শীর্ষ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ।

মঙ্গলবার (১ ডিসেম্বর) বিকেল ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর মডেল থানার এসআই মোঃ রাশেদুজ্জামান ও এএসআই আবু হানিফ শহরের গনি মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে ফয়সাল শেখকে আটক করেন। আটককৃত ফয়সাল শেখ বড়স্টেশন ক্লাব রোড এলাকার রফিক শেখের ছেলে।

এসআই মোঃ রাশেদুজ্জামান জানান, মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে শহরের গনি মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে
ফয়সাল শেখকে ৪২০ পিস ইয়াবাসহ আটক করা হয়। সে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী।

চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ নাসিম উদ্দিন জানায়, বুধবার আটককৃত আসামীদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।

Exit mobile version