Site icon Chandpur Probaha | চাঁদপুর প্রবাহ

চাঁদপুর পৌরসভার দ্বাদশ পরিষদের প্রথম মাসিক সভা অনুষ্ঠিত

শাওন পাটওয়ারী :
চাঁদপুর পৌরসভার দ্বাদশ পরিষদের প্রথম মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। পৌর মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েলের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।সোমবার সকালে চাঁদপুর পৌরসভার মেয়রের কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় ৩জন কাউন্সিলরকে প্যানেল মেয়র মনোনীত করা হয়। এছাড়া ১০টি স্থায়ী কমিটি ও অতিরিক্ত ৮টি স্থায়ী কমিটি গঠনকল্পে আলোচনা ও সিদ্ধান্ত অনুষ্ঠিত হয়।

চাঁদপুর পৌরসভার সচিব আবুল কালাম ভূঁইয়ার পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলী শামছুদ্দোহা, প্রশাসনিক কর্মকর্তা মফিজুল ইসলাম হাওলাদার, ১নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ আলী মাঝি, ২নং ওয়ার্ডের কাউন্সিলর মো. আব্দুল মালেক শেখ, ৩নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল লতিফ গাজী, ৪নং ওয়ার্ডের কাউন্সিলর মামুনুর রহমান দোলন, ৫নং ওয়ার্ডের কাউন্সিলর সাইফুল ইসলাম ভূঁইয়া, ৬নং ওয়ার্ডের কাউন্সিলর মো. সোহেল রানা, ৭নং ওয়ার্ডের কাউন্সিলর মো. সফিকুল ইসলাম, ৯নং ওয়ার্ডের চাঁন মিয়া মাঝি, ১০নং ওয়ার্ডের কাউন্সিলর ইউনুছ সোয়েব, ১১নং ওয়ার্ডের কাউন্সিলর ইকবাল হোসেন বাবু পাটোয়ারী, ১২নং ওয়ার্ডের কাউন্সিলর কাউন্সিলর হাবিবুর রহমান দর্জি, ১৩নং ওয়ার্ডের কাউন্সিলর মো. আলমগীর গাজী, ১৪নং ওয়ার্ডের কাউন্সিলর মো. খাইরুল ইসলাম নয়ন ও ১৫নং ওয়ার্ডের কাউন্সিলর অ্যাড. মো. কবির হোসেন চৌধুরী।

এছাড়া সংরক্ষিত মহিলা আসনে ১, ২ ও ৩নং ওয়ার্ডের ফেরদৌসী আক্তার, ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের খালেদা বেগম, ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের ফরিদা ইলিয়াছ, ১৩, ১৪ ও ১৫নং ওয়ার্ডের শাহীনা বেগমসহ পৌরসভার সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের প্রধানরা সভায় উপস্থিত ছিলেন।

Exit mobile version