Site icon Chandpur Probaha | চাঁদপুর প্রবাহ

চাঁদপুর পৌরসভা নির্বাচন স্থগিত চেয়ে করা রিটের শুনানী আজ

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুর পৌরসভার নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে করা রিটের শুনানী আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই নির্বাচন স্থগিত চেয়ে গতকাল রোববার (১৩ সেপ্টেম্বর) রিট করেছেন পৌরসভার দুইজন নাগরিক। রিটকারী এই দুই নাগরিক হচ্ছেন পৌরসভার বর্তমান মেয়রের ভাগিনা মাহবুব আলম আখন্দ এবং মেয়রের ব্যক্তিগত কর্মকর্তার ভাই মোঃ হাসিবুল হাসান।

রোববার হাইকোর্টে বিচারপতি জেবিএম হাসানের কোর্টে এই রিট পিটিশন করা হয়। তবে রিট আবেদন ও নির্বাচন কমিশনে জমা দেওয়া বিভিন্ন আবেদনের কাগজপত্রে ব্যাপক অসঙ্গতি ও জাল-জালিয়াতির করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। চাঁদপুর নাগরিক কমিটি ও আওয়ামী লীগ প্রার্থীর পৌর নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে ক্ষোভ ও অসন্তোষ জানানো হয়। নির্ধারিত তারিখে নির্বাচন অনুষ্ঠানের দাবি তাদের।

Exit mobile version