Site icon Chandpur Probaha | চাঁদপুর প্রবাহ

চাঁদপুর সদর উপজেলায় নতুন করে করোনায় আক্রান্ত যারা

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুর সদর উপজেলায় গত ২ দিনে ৩৫জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মঙ্গলবার ৩২জন ও বুধবার ৩জন শনাক্ত হন। তবে শনাক্তকৃতদের মধ্যে ২দিনে মোট ১৫জনের ঠিকানা শনাক্ত করতে পেরেছে স্বাস্থ্য বিভাগ। বাকীদের ঠিকানা শনাক্তের কাজ এখনো চলমান বলে জানানো হয়েছে। অনেকে ফোন রিসিভ না করায় ঠিকানা শনাক্ত করতে সমস্যা হচ্ছে বলে জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা।

নতুন শনাক্তকৃতদের মধ্যে রয়েছেন- গুণরাজদী এলাকার পুরুষ (৩৯) ও তার স্ত্রী (২৬), আশিকাটির পুরুষ (৬০) ও তার স্ত্রী (৬০), চাঁদপুর কোর্টের পুরুষ (২৮), মমিনপাড়ার পুরুষ (৫১), পুরাণবাজার ৩নং ওয়ার্ডের মহিলা (২৯), নাজিরপাড়ার মহিলা (৪৮), পুরুষ (৭০), চেয়ারম্যানঘাটের মহিলা (৪৫), দাসাদীর মহিলা (৪০), শাহতলীর পুরুষ (৩৭), রায়পুরের বাসিন্দা বর্তমানে চাঁদপুর শহরে অবস্থানরত পুরুষ (৪৪), বালুরমাঠের পুরুষ (৩৪), ব্যাংক কলোনীর মহিলা (৩৭)।

Exit mobile version