জাহিদ হাসান :
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চাঁবিপ্রবি) সিন্ডিকেট সদস্য হিসেবে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ (মানিক) এবং চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য মো. জালাল উদ্দিনকে মনোনয়ন দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার। বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদ সচিবালয়ের মানবসম্পদ শাখা-১ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০২০-এর ১৮(১)(১) ধারা অনুযায়ী তাঁদের বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। এ বিষয়ে জারি করা প্রজ্ঞাপনের অনুলিপি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ সংশ্লিষ্ট দপ্তরসমূহে পাঠানো হয়েছে।
বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের প্রত্যাশা, নবমনোনীত দুই সিন্ডিকেট সদস্যের অভিজ্ঞতা, পরামর্শ ও দিকনির্দেশনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, প্রশাসনিক কার্যক্রম এবং অবকাঠামোগত উন্নয়ন আরও গতিশীল ও কার্যকর হবে।
