Site icon Chandpur Probaha | চাঁদপুর প্রবাহ

ড্যাফোডিল কলেজ বাবুরহাট ক্যাম্পাসে আন্ত বিভাগ বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজে এইচএসসি ও সিএসই বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। বুধবার (২০ জুন) বাবুরহাট ক্যাম্পাসের কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় চমৎকার যুক্তি ও উপস্থাপনার মাধ্যমে সিএসই বিভাগ বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে। শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।অনুষ্ঠানটি পরিচালনা করেন কলেজের পদার্থবিজ্ঞানের প্রভাষক মোঃ আক্তার হোসেন। বিতর্ক পরিচালনা করেন বিশিষ্ট বিতার্কিক ও ড্যাফোডিল স্কুলের শিক্ষক মোঃ রুবেল হোসেন।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ বাবুরহাট ক্যাম্পাসের উপাধ্যক্ষ মোঃ ফয়সাল আহমেদ ফরাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সেলিম মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ফ্যামিলি চাঁদপুর-এর কো-অর্ডিনেটর মো. মাহবুব হোসেন, কলেজের সিনিয়র অফিসার মো. সালমান ফারদিন চৌধুরী।

প্রতিযোগিতা শেষে বিজয়ী ও বিজিত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়। এ সময় স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত থেকে অনুষ্ঠানকে আরো প্রাণবন্ত করে।

Exit mobile version