চাঁদপুর প্রতিনিধি :
চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ ওসমান গনি পাটওয়ারী বলেছেন, আওয়ামী লীগ একটি সুসংগঠিত দল। আর এই দল থেকে চাঁদপুর পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীক পেয়েছেন জিল্লুর রহমান জুয়েল। আমরা সকলে মিলে নৌকার জন্য কাজ করবো। আমাকে যেভাবে জেলা পরিষদ নির্বাচনে বিজয়ী করেছেন, ঠিক সেইভাবে আগামী ১০ অক্টোবর পৌরসভা নির্বাচনে নৌকা মার্কাকে বিপুল ভোটে জয়ী করবো।
তিনি সোমবার বিকেলে চাঁদপুর শহরের মিশন রোড এলাকায় আগামী ১০ অক্টোবর চাঁদপুর পৌর নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী অ্যাড. জিল্লুর রহমান জুয়েলকে নৌকা মার্কায় বিজয় নিশ্চিত করার লক্ষ্যে জেলা পরিষদ চেয়ারম্যান ব্যক্তিগত অফিসের সামনে নির্বাচনী প্রচারণাকালে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, চাঁদপুর শহরকে শৃঙ্খলা ও নান্দনিকভাবে গড়ে তোলার জন্য আমাদেরকে নৌকা মার্কায় ভোট দিতে হবে। তাই সকলে ভোট কেন্দ্রে আসবেন এবং নৌকায় ভোট দিবেন। বর্তমান সরকার জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকে চাঁদপুরবাসী একের পর এক সুবিধা ভোগ করছে। সরকারের এই সুবিধা ও নান্দনিক শহর গড়ে তোলার আমাদের জিল্লুর রহমান জুয়েলকে বিজয়ী করতে হবে। নৌকার এই প্রচারণা ও মিছিলে ছাত্রলীগ নেতা-কর্মীরা অংশগ্রহণ করায় ধন্যবাদ জনাই।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পারভেজ করিম বাবু, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি হাসিব পাটওয়ারী, সদর উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান পরান, চাঁদপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি আবু বকর সিদ্দিক, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য বাকী বিল্লাহ উপম পাটওয়ারী, জেলা ছাত্রলীগের সাবেক নেতা মোহাম্মদ হোসেন বাতাশ মিয়াজী, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি আজিজুর রহমান খোকা, সাবেক জেলা ছাত্রলীগ নেতা মাঈনউদ্দিন আরিফ সুমন, বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার ছাত্র ফেডারেশনের চাঁদপুর জেলা সাধারণ সম্পাদক ইফতেখার আহমেদ হারুনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তব্য শেষে নেতৃবৃন্দের নেতৃত্বে বিশাল মিছিল শহর প্রদক্ষিণ করে নতুনবাজারে এসে শেষ হয়। সমাপনী বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আলহাজ অ্যাড. জসিম উদ্দিন পাটওয়ারী।
