Site icon Chandpur Probaha | চাঁদপুর প্রবাহ

৫ দফা জানাজার পর লায়ন কাজী মাহবুবুল হকের দাফন সম্পন্ন

শাওন পাটওয়ারী :
চাঁদপুরের বিশিষ্ট ব্যবসায়ী এবং সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব লায়ন কাজী মাহবুবুল হককে ৫ দফা নামাজে জানাযার পর পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে। এর আগে সোমবার রাতে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়ন মারা যান তিনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। গতকাল মঙ্গলবার ৫ দফা নামাজে জানাজা শেষে পিতার কবরের পাশেই দাফন করা হয় তাকে। চাঁদপুর ঈদগাহ ময়দানে সকাল ১১টায় প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।

সেখানে ইমামতি করেন উজানি দরবার শরিফের পীর মাওলানা মাহবুব এলাহি। সকাল সাড়ে ১১টায় দ্বিতীয় জানাজায় ইমামতি করেন বড় স্টেশন জামে মসজিদের খতির মাওলানা মুফতি সিরাজুল ইসলাম।

নামাজের পূর্বে মরহুম কাজী মাহবুবুল হকের জীবনী নিয়ে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ওসমান গনি পাটোয়ারী, চাঁদপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী অ্যাড. জিল্লুর রহমান জুয়েল, বিএনপি মনোনিত মেয়র প্রার্থী আক্তার হোসেন মাঝি, চাঁদপুর প্রেসক্লাবের পক্ষে সাবেক সভাপতি বি এম হান্নান, লায়ন্স ক্লাব অব লিওর সাকি কাউসার, মরহুমের ছোট ভাই কাজী হুমায়ুন প্রমুখ।

পরে মরহুমের গ্রামের বাড়ি সদর উপজেলার তরপুরচণ্ডি ইউনিয়নের কাজী বাড়িতে আরো ৩ দফা নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে পিতার কবরের পাশে তাকে দাফন করা হয়।

লায়ন কাজী মাহবুবুল হক গত ১১ সেপ্টেম্বর ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি হন। চাঁদপুরে অসুস্থ হলে ডাক্তারী পরীক্ষায় তার করোনা ধরা পড়েনি। ঢাকায় পরীক্ষা করানো হলে করোনা পজেটিভ আসে।

কাজী মাহবুবুল হক অসুস্হ হলে ১১ সেপ্টেম্বর তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। স্কয়ার হাসপাতালে ভর্তি করে প্রথম ধাপে তাকে ৩ দিন লাইফ সাপোটে রাখা হয়। একটু সুস্হ হলে সেখান থেকে বের করে আনা হয়। আবারো আইসিইউতে রাখা হয়।

গত ৩ দিন পূর্বে কাজী মাহবুবুল হক আবারো বেশি অসুস্থ হয়ে পড়লে দ্বিতীয় ধাপে তাকে লাইফ সাপোর্টে নিয়ে যাওয়া হয়। ৩ দিন লাইফ সাপোর্টে রাখার পর সোমবার রাত ৮ টায় স্কয়ার হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

কাজী মাহবুবুল হকের পিতার নাম মরহুম কাজী তাফাজ্জল হোসেন। ৪ ভাই ১ বোনের মধ্যে কাজী মাহবুবুল হক সবার বড় ছিলেন। তিনি ২ ছেলে ও ১ কন্যা সন্তানের জনক ছিলেন।

Exit mobile version