নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুর জেলার এসএসসি-১৯৯৭ ও এইচএসসি-১৯৯৯ ব্যাচের বন্ধু সাদ্দাম হোসেন রনির স্মরণে মিলাদ, দোয়া ও অসহায়-দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে চাঁদপুর প্রেসক্লাবের তৃতীয় তলায় এসএসসি-৯৭ ও এইচএসসি-৯৯ ব্যাচের বন্ধুদের আয়োজনে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।
স্মরণসভা শুরুর আগে অসহায় ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। পরে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মনির মিয়াজি। মিলাদ, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুফতি হুমায়ুন কবির।
চাঁদপুর জেলার ৯৭/৯৯ ব্যাচের আয়োজনে সাদ্দাম হোসেন রনিসহ হারিয়ে যাওয়া অন্যান্য বন্ধুদের স্মরণে আয়োজিত এ দোয়া ও স্মরণসভায় জেলার বিভিন্ন উপজেলা থেকে ব্যাচের বন্ধুরা অংশগ্রহণ করেন।
স্মরণসভায় বক্তব্য রাখেন ব্যাচের বন্ধু রহিম বাদশা, ডা. তানভীর আহমেদ আরিফ, লিজন পাটওয়ারী, জাফর আহমেদ, শুভাশীষ ঘোষ শ্রীগুরু, রাজিব হোসেন, অ্যাডভোকেট ইয়াসিন আরাফাত ইকরাম, অ্যাডভোকেট শাহাজাহান খান, এম আর ইসলাম বাবু, কে এম সালাউদ্দিন, রতন, অজিউল্লা জিন্নাহ, হারুন মাস্টার, নাজমুল, শাহাবুদ্দিন, শামিম হোসেন, প্রভাত দাস সুমন, হোসাইন সুমন, এস এম সুমন, গিটার সুমন, কাজী হুমায়ুন কবির, ফয়সাল আহমেদ, সরোয়ার আলম কুমার, কামাল বেপারী, তানভীর চৌধুরী, সোহেল, মোতালেব, আপেল, রাজিব ভৌমিক, দিলদার, মেহেদী হাসান রাসেল, আমিন, নিজেল, মামুন, মোবারক, কামরুল নাদিম, হাসান, মরহুমের ছোট ভাই রুপমসহ আরও অনেকে।
বক্তারা বলেন, কর্মের মাধ্যমে সাদ্দাম হোসেন রনিকে চাঁদপুরবাসী দীর্ঘদিন স্মরণ রাখবে। চাঁদপুরের সাংস্কৃতিক অঙ্গনে তাঁর ব্যাপক পদচারণা ছিল। ব্যাচের সকল বন্ধুর সঙ্গে তাঁর ছিল গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক।
তারা আরও বলেন, সাদ্দাম হোসেন রনি ছিলেন একজন সরল, মিশুক ও বন্ধুবৎসল মানুষ। ছাত্রজীবন থেকে শুরু করে পরবর্তী সময়েও তিনি সবসময় বন্ধুদের পাশে থেকেছেন। বিপদে-আপদে বন্ধুদের সহযোগিতায় এগিয়ে আসতেন। তাঁর হাসিমাখা মুখ ও প্রাণবন্ত উপস্থিতি আজ আমাদের মাঝে নেই, কিন্তু তাঁর স্মৃতি চিরদিন বন্ধুদের হৃদয়ে অ¤øান হয়ে থাকবে।
উল্লেখ্য, চাঁদপুরের সাংস্কৃতিক অঙ্গনসহ সর্বমহলে পরিচিত মুখ সাদ্দাম হোসেন রনি গত ২৬ জুলাই রাতে মৃত্যুবরণ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে, আত্মীয়-স্বজন ও অসংখ্য বন্ধু-বান্ধব রেখে গেছেন।
