Site icon Chandpur Probaha | চাঁদপুর প্রবাহ

প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক মানের নীতিমালা প্রণয়ন জরুরি—সারোয়ার ওয়াদুদ চৌধুরী

প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক মানের নীতিমালা প্রণয়ন জরুরি—সারোয়ার ওয়াদুদ চৌধুরী

দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটি ও
1 One Foundation ১৯ মার্চ, বৃহস্পতিবার, চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার চরপাড়া
মাদ্রাসায় প্রতিবন্ধী ও দুঃস্থদের মাঝে নগদ অর্থ বিতরণকালে দুর্নীতি বিরোধী জাতীয় সমম্বয় কমিটির সাধারণ সম্পাদক ও মুখপাত্র সারোয়ার ওয়াদুদ চৌধুরী প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক মানের নীতিমালা গ্রহণের দাবী জানান।

ডাঃ আসাদুজ্জামান জুয়েলের সভাপতিত্বে প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন পিএসসির সাবেক সদস্য এবং সাবেক সিনিয়র সচিব মাকসুদুর রহমান পাটোয়ারী, উনসত্তরের গণঅভ্যুত্থানের শহীদ আসাদের সহোদর ডাঃ এ এম নুরুজ্জামান, জাকির হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, প্রতিবন্ধীদের জন‍্য জাতীয় রোডম্যাপ, তাদের কর্মসংস্থান, শিক্ষা ও জীবনযাত্রার মানোন্নয়নে কাজ করা রাষ্ট্র ও দেশপ্রেমিক বিত্তবানদের দায়িত্ব।

প্রতিবন্ধীদের কর্মসংস্থানের হার উন্নীত করার লক্ষ্যে নিয়োগকর্তাদের জন্য ভর্তুকি ও প্রণোদনা নিশ্চিত করা জরুরি।

শিক্ষায় অন্তর্ভুক্তির জন্য বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের (SPED) শিক্ষার মান উন্নত করা এবং বিদ্যালয় ফি হ্রাস করে পরিবারগুলোর ওপর আর্থিক বোঝা কমাতে হবে।

অন্তর্ভুক্তিমূলক পরিবেশের জন্য পথচারী ক্রসিংয়ে অডিও ট্রাফিক সংকেত স্থাপন এবং বাসে হুইলচেয়ার বান্ধব সুবিধা বৃদ্ধি করা রাষ্ট্রের দায়িত্ব।

ডিজিটাল অ্যাক্সেসিবিলিটি কার্যকর করণে শতভাগ সরকারি ওয়েবসাইট ও ডিজিটাল পরিষেবা প্রতিবন্ধী ব্যক্তিদের ব্যবহারযোগ্য করার পরিকল্পনা গ্রহণ করা উচিত।

প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য প্রশিক্ষন, কর্মসংস্থান ও তথ্যসেবা প্রদান নিশ্চিত করতে হবে।

 

Exit mobile version