Site icon Chandpur Probaha | চাঁদপুর প্রবাহ

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে চাঁদপুর প্রেস ক্লাবের শোক

 

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চাঁদপুর প্রেসক্লাব নেতৃবৃন্দ।

চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি রহিম বাদশা ও সাধারণ সম্পাদক কাদের পলাশ চাঁদপুরের সর্বস্তরের সাংবাদিকদের পক্ষ থেকে প্রদত্ত এক শোক বার্তায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন।

একই সাথে তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যসহ শোকার্ত দেশবাসীর প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন প্রেস ক্লাব নেতৃবৃন্দ।  -প্রেস বিজ্ঞপ্তি।

Exit mobile version