- নিজস্ব প্রতিবেদক
চাঁদপুরে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। সকাল থেকেই জেলার বিভিন্ন স্থানে ঈদের জামাতে অংশ নেন ধর্মপ্রাণ মুসল্লিরা। সকালে চাঁদপুর আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় প্রধান ঈদ জামাত। এতে ইমামতি করেন ড. মোহাম্মদ নুরে আলম। জামাতে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
জামাত শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। ছোটদের মাঝেও দেখা যায় আনন্দের উচ্ছ্বাস।
এছাড়া জেলার বিভিন্ন উপজেলা ও গ্রামে আনন্দঘন পরিবেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটাতে ব্যস্ত সময় পার করছেন সবাই।
সর্বত্র উৎসবের আমেজ আর আনন্দে ভরে উঠেছে চাঁদপুর। এভাবেই শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর।