শরীফুল ইসলাম :
চাঁদপুরে কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার ঘটনায় পুলিশ বাদীর প্রথম মামলায় একজনের ১ দিনের রিমান্ড ৫জনকে জেলগেটে জিঙ্গাসাবাদের আদেশ দিয়েছেন আদালত।
আসামীরা হচ্ছেন- একদিনের রিমান্ড পাওয়া চাঁদপুর জেলা যুবদলের দপ্তর সম্পাদক ইউসুফ মিজি (৩৮) এবং জেলগেটে জিঙ্গাসাবাদের জন্য মো. শরীফ মুন্সি (৩৮), রফিকুল ইসলাম মিজি (৪০), সিয়াম হোসেন মিজি (১৯), মামুন প্রধানীয়া (১৯) ও ইমরান আহমেদ(২৮)।
বুধবার (৩০ জুলাই) দুপুরে চাঁদপুর সদর আমলী আদালতের জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হাসান চৌধুরী এই আদেশ দেন। এসব তথ্য নিশ্চিত করেন আসামী পক্ষের আইনজীবী এটিএম মোস্তফা কামাল।
আদালত পুলিশ জানায়, গত ১৮ জুলাই বৃহস্পতিবার চাঁদপুরে পুলিশের সাথে কোটা সংস্কার আন্দোলনকারীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় পরদিন ১৯ জুলাই শুক্রবার চাঁদপুর মডেল থানায় ১৪জন নামধারী অজ্ঞাত আরও অনেকেকে আসামী করে পুলিশের এসআই আব্দুল কুদ্দুস বাদী হয়ে একটি মামলা করেন।
এই মামলায় পুলিশ ৬জনকে গ্রেপ্তার করে হাজির করলে আদালত জামিন না মনজুর করেন। পরে আজ তাদের বিরুদ্ধে ৬দিনের রিমান্ড চাওয়া হলে আদালত তাদের বিরুদ্ধে এই আদেশ দেন।