- শরীফুল ইসলাম
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
সোমবার (৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় তারা পারস্পরিক কুশল বিনিময় করেন। পাশাপাশি দেশের সামগ্রিক উন্নয়ন, জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং সমসাময়িক বিভিন্ন বিষয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন।
সাক্ষাৎকালে দেশের উন্নয়ন অগ্রযাত্রা, জনগণের প্রত্যাশা ও জনকল্যাণমূলক বিভিন্ন বিষয় গুরুত্ব পায়। তাদের এ সৌজন্য সাক্ষাৎ ছিল পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বিনিময়ের একটি আন্তরিক আয়োজন।