চাঁদপুরে স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু : এলাকায় তোলপাড়!

নিজস্ব প্রতিনিধি :
চাঁদপুরের কচুয়ায় আব্দুল্লাহ (৭) নামের এক স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার ডুমুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের প্রবাসী জাকির হোসেনের ছেলে।

জানা গেছে, বুধবার সকালে তার জেঠা দেলোয়ার হোসেনের বাড়িতে খেলতে যায়। তার জেঠা দেলোয়ার হোসেনের পুকুরের পানি থেকে স্থানীয়রা আব্দুল্লাহকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তার মা মায়া বেগম জানান, আবদুল্লাহ তার জেঠার বাড়িতে খেলাধুলা করতে গেলে পুকুরে কে বা কারা তাকে পানিতে ডুবিয়ে মেরে পেলে।

স্থানীয় ইউপি সদস্য মো.জাহাঙ্গীর আলম জানান, ডুমুরিয়া গ্রামের জাকির হোসেনের ছেলে পানিতে ডুবে মৃত্যুর খবর শুনে ঘটনাস্থলে এসে কচুয়া থানায় পুলিশ বিষয়টি অবগত করলে তার মৃতদেহ ময়নাতদন্ত করার জন্য থানায় নিয়ে যায়।

শেয়ার করুন

Leave a Reply